
কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমি
লাউড়েরগড়, বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ
Gmail : confidencechildcare19@gmail.com
মোবাইল : 01750-544045
১. আদর্শ শিক্ষায় আলোকিত মানুষ গড়াই আমাদের অঙ্গিকার।
কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমি পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।
➤ সু-প্রিয় অভিভাবকবৃন্দ-
১. কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমিতে মানসম্মত শিক্ষা ব্যবস্থায় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যুগোপযোগী ও সৃজনশীল শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।
২. কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমিতে অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকবৃন্দ, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদানের পাশাপাশি নৈতিক ও আচরণগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
৩. কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমিতে নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়।
৪. কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমিতে নৈতিকতা ও চরিত্র গঠনে গুরুত্বের সাথে শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, ভদ্রতা ও মূল্যবোধ গড়ে তোলায় বিশেষ যত্ন নেওয়া হয়।
৫. কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমিতে আধুনিক শিক্ষাপদ্ধতি
ও শিক্ষাসামগ্রী ব্যবহার করে সহজ ও আনন্দময়ভাবে পাঠদান করা হয়।
৬. কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমিতে নিয়মিত মূল্যায়ন ও অভিভাবকের সাথে যোগাযোগ
শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা হয় এবং অভিভাবকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হয়।
৭. কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমিতে সহশিক্ষা কার্যক্রম
খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হয়।
তাই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে আমাদের প্রতিষ্ঠান হতে পারে একটি নির্ভরযোগ্য ও আদর্শ শিক্ষাকেন্দ্র।
সুতরাং আপনার সন্তানকে ভর্তি করতে যোগাযোগ করুন কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমি লাউড়েরগড়ে অফিস চলাকালীন সময়ে।

১. পরিচ্ছন্ন পোশাক পরিধান করে বিদ্যালয়ে আসা বাধ্যতামূলক।
২. বেতন অনাদায়ে হাজিরা খাতা থেকে নাম কাটা যাবে। পুনঃভর্তি
বিবেচনা সাপেক্ষে।
৩. পরপর সাতদিন বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তার
ভর্তি বাতিল করা যেতে পারে।
৪. একই শ্রেণিতে পরপর দু’বছর বার্ষিক পরীক্ষায় কোনো ছাত্র
অকৃতকার্য হলে তাকে T.C (ছাড়পত্র) দেয়া হতে পারে।
৫. বিদ্যালয়ে যেকোনো পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাকে
বিদ্যালয় থেকে T.C দেয়া যেতে পারে।
৬. বিদ্যালয় চলাকালীন সময় বিনা অনুমতিতে শ্রেণিকক্ষ ত্যাগ গর্হিত
অপরাধ। এ অপরাধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
৭. সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক। ছুটির ঘণ্টা না বাজানো
পর্যন্ত কোনো ছাত্র বিদ্যালয় ত্যাগ করতে পারবে না।
৮. বেতন কালেকশনের নির্ধারিত তারিখে বেতন ও অন্যান্য পাওনাদি
পরিশোধ করতে হবে।
৯. প্রত্যেক ছাত্রের বিদ্যালয়ে অবশ্যই ৯৫% এর বেশি উপস্থিত থাকতে
হবে, নতুবা বিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে
না। কোনো কারণে অনুপস্থিত থাকলে অবশ্যই অভিভাবককে প্রধান
শিক্ষক অথবা শ্রেণি শিক্ষকের সাথে দেখা করে বিষয়টির
সুরাহা করতে হবে।
১০. বিশেষ কারণে কর্তৃপক্ষ পাঠ পরিকল্পনা সংযোজন ও বিয়োজন
করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১১. শ্রেণি প্রমোশনের ক্ষেত্রে বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করা
হয়।
১২. প্রথম, দ্বিতীয় ও বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন
করা হবে।
১৩. প্রথম, দ্বিতীয় ও বার্ষিক পরীক্ষায় (১ম- ৫ম) শ্রেণিতে সাঃ জ্ঞান
ও ছবি আঁকায় ৫০ এবং বাকি প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা
নেয়া হবে।
☞ জাতীয় পতাকা উত্তোলন
☞ জাতীয় পতাকাকে সম্মান প্রদান
☞ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ
☞ শপথ বাক্য পাঠ
☞ জাতীয় সঙ্গীত
☞ পিটি।
আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের ঐক্য ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। আমি কোন অন্যায় ও দুর্নীতি করিব না এবং কোন অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন। আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস
আমার প্রাণে,
ওমা আমার প্রাণে বাজায় বাঁশী।
ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
মরি হায় হায় রে
ওমা ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে ।
ওমা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে
কি দেখেছি
আমি কি দেখেছি মধুর হাসি
সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
কি শোভা কি ছায়া গো
কি স্নেহ কি মায়া গো
কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে সুধার মতো
মরি হায় , হায় রে
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন
ওমা আমি নয়ন জলে ভাসি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ।